ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রবিবার (২৫ জুলাই) তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। সেই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।


মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন। তিনি পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সবার কাছে দোওয়া কামনা করেছেন।


সাবেক অর্থমন্ত্রী মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীর নিজ বাসায় রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑